উত্তরা প্রতিদিন
ঢাকা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ৯৪ মরদেহ উদ্ধার

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ২১ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ণ
গাজায় ধ্বংসস্তূপ থেকে ৯৪ মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার গাজা সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।

সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, দেহগুলো গাজার কেন্দ্রীয় শহর থেকে উদ্ধার করে আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগের কাছে স্থানান্তর করা হয়েছে। দেহাবশেষগুলো কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ'র কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হাজার হাজার ফিলিস্তিনি এখনও ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আছে। যেগুলো ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলার শিকার হয়েছে।  

সিভিল ডিফেন্স জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় এলাকাজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য মরদেহ উদ্ধার করে কেন্দ্রীয় কবরস্থানে স্থানান্তর করা হয়েছে।

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Read more — আন্তর্জাতিক
Home