উত্তরা প্রতিদিন
ঢাকা

এনসিপি নেত্রী রুমীর মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ণ
এনসিপি নেত্রী রুমীর মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলা জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এর আগে, বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ৩৮ মিনিটের দিকে জান্নাত আরা রুমী তার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ইয়া আল আল্লাহ। হাদিকে ভাইকে আমাদের খুব দরকার।

 

এদিকে, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঝিগাতলা পুরান কাঁচাবাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমি নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, রুমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।

Read more — রাজনীতি
Home