উত্তরা প্রতিদিন
ঢাকা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মোশাররফ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ণ
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মোশাররফ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

 

রোববার (১৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন খন্দকার মোশাররফ হোসেন দম্পতি। চলতি বছরের গত ২১ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।

পরিবার ও দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন বলে জানান শায়রুল কবির খান।

Read more — রাজনীতি
Home