উত্তরা প্রতিদিন
ঢাকা

পারটেক্স পিভিসি ডোর রি-লঞ্চিং অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ণ
পারটেক্স পিভিসি ডোর রি-লঞ্চিং অনুষ্ঠিত

‘টেকসই, আস্থা ও আধুনিক স্থাপত্যের ভিত্তি’—এই শ্লোগানকে সামনে রেখে পারটেক্স পিভিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুনভাবে তাদের যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে গত সোমবার ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে দেশের শীর্ষস্থানীয় পিভিসি ডোর ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করা হয় 'পারটেক্স পিভিসি ডোর রি-লঞ্চিং' অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম।

ওইদিন সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার সৈয়দ কাইয়ুম হাসান। বিশেষ বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ডিরেক্টর জাবিদ ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, পারটেক্স বাংলাদেশের একটি বিশ্বস্ত নাম। নতুন পথচলায় আমরা আন্তর্জাতিক মানের তিন ধরনের ইউপিভিসি ডোর বাজারে এনেছি। চীন ও তাইওয়ানের আধুনিক প্লান্টে ১০০ শতাংশ বিদেশী কাঁচামাল দিয়ে স্টেট–অব–দ্য–আর্ট প্রযুক্তিতে প্রস্তুত হওয়ায় এসব দরজা দীর্ঘমেয়াদে টেকসই, পানিতে নষ্ট হয় না এবং বেঁকে যাওয়ার সম্ভাবনা নেই।

তিনি জানান, প্রথম পর্যায়ে রিব-স্ট্রাকচারিং প্রযুক্তির তিনটি মডেল—রকি, হিরো এবং পপুলার ডোর বিক্রি শুরু হয়েছে। প্রতিটি দরজায় রয়েছে দীর্ঘস্থায়ী এসএস-২০১ গ্রেডের হিঞ্জ, লক ও হ্যান্ডেল। স্ট্রাকচারাল লোডিং, ইউভি কালার ফেডিং, সাউন্ড ও ওয়াটার রেজিস্ট্যান্সসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ পণ্যই বাজারজাত করা হচ্ছে। সারাদেশে প্রশিক্ষিত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, কৃষিবিদ আমিনুল ইসলাম বিলিয়ন ডলার ইমপোর্ট ক্লাবের সদস্য নাবিল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। দেশের ফুড, এগ্রি, ট্রেডিং ও সার্ভিস সেক্টরে গড়ে তোলা তার ২১টি প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় ২০ হাজার মানুষের।

Read more — অর্থনীতি
Home