উত্তরা প্রতিদিন
ঢাকা

তফশিল : রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে আহ্বান ১০ ডিসেম্বর

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ণ
তফশিল : রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে আহ্বান ১০ ডিসেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এজন্য সিইসির ভাষণ রেকর্ড করা হবে ১০ ডিসেম্বর।

 

সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

 

ইসি সচিব জানান, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। রেকর্ডের জন্য ১০ তারিখে ডাকা হয়েছে। তবে কোন সময় রেকর্ড হবে তা কমিশন জানিয়ে দেবে।

Read more — নির্বাচন
Home