উত্তরা প্রতিদিন
ঢাকা

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ণ
হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে রকি ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ টন পেঁয়াজ আমদানি করে।

এই পেঁয়াজ ভারতের বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে আমদানি করা হয়েছে। প্রতি টন পেঁয়াজের দাম ২৪৫ মার্কিন ডলার। আমদানি শুরু হওয়ায় বন্দরের আমদানিকারক, শ্রমিক ও কমিশন ব্যবসায়ীরা খুশি।

আমদানিকারকরা জানান, দেশীয় বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এবং বাংলাদেশ সরকারের ভারত থেকে পেঁয়াজ আমদানি অনুমতি দেওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়লে পেঁয়াজের দামও কমে আসবে।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ আগস্ট এই বন্দরে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়েছিল।

 

Read more — অর্থনীতি
Home