উত্তরা প্রতিদিন
ঢাকা

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামা-মাশায়েখদের নেতৃত্ব দিতে হবে

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ণ
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামা-মাশায়েখদের নেতৃত্ব দিতে হবে

জামায়াতের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আলেম-ওলামাগণ নবীর উত্তরসূরী। খতমে নবুয়তের পর কিয়ামাত অবধি মানুষকে সঠিক পথের দিশা দেয়ার জন্য আলেম-ওলামারা কাজ করবেন। কিন্তু আজ আমরা আলেম-ওলামারা সেই কাজ যথাযথ আদায় করছি কি না, সেটা পর্যালোচনার বিষয়। অথচ ইসলামী কল‍্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ওলামা-মাশায়েখদেরকেই নেতৃত্ব দিতে হবে। মসজিদের ইমামগণ রাষ্ট্রেরও ইমাম হওয়ার যোগ্য হলে দেশ দুর্নীতিমুক্ত হবে, ইনশাআল্লাহ।

আজ (শনিবার) চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মুহাম্মদ শাহজাহান বলেন, সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠিত করতে বাতিলের রক্তচক্ষুকে ভয় পেলে চলবে না। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে সাহসিকতার সঙ্গে গ্রহণ করে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। আগামী নির্বাচনে জনগণ জামায়াতের তথা ইসলামী শক্তির বিজয় দেখতে চায়। আলেম-ওলামাগণ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করলে বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাফর সাদেক এবং দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী।

Read more — রাজনীতি
Home