উত্তরা প্রতিদিন
ঢাকা

জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ণ
জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত

িএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না- এ সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত।

 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও তা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে এসময় মন্তব্য করেন তিনি।

 

আমীর খসরু বলেন, ‘বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন, তবে তার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। গণতান্ত্রিক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি লড়াই করেছেন তিনি। নির্বাচন যেন ভোটের মাধ্যমে জনগণই ঠিক করতে পারে, এটাই ছিল তার মূল চাওয়া।’

 

 

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

Jagonews24 Google News Channel

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে বিএনপির এ নেতা বলেন, ‘বেগম জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।’

Read more — রাজনীতি
Home