উত্তরা প্রতিদিন
ঢাকা

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের ‘বিধিনিষেধ নেই’

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৯ নভেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ণ
তারেক রহমানের দেশে ফেরায় সরকারের ‘বিধিনিষেধ নেই’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু প্রকাশ করা হলো-

জনাব তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা।

প্রেস সচিব জানান যে, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। তিনি আরও উল্লেখ করেন যে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Read more — রাজনীতি
Home