
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা।
শনিবার (২৯ নভেম্বর) সকালে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন৷
Read more
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন ডা: তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

