উত্তরা প্রতিদিন
ঢাকা

গুরুদাসপুরে মহিলা দল নেত্রী রোখসানা লিপির বহিষ্কারাদেশ প্রত্যাহার

উত্তরা প্রতিদিন গুরুদাসপুর প্রতিবেদক ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ণ
গুরুদাসপুরে মহিলা দল নেত্রী রোখসানা লিপির বহিষ্কারাদেশ প্রত্যাহার
মোছা. রোখসানা আক্তার লিপি

নাটোরের গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা মোসা. রোখসানা আক্তার লিপির বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করেছে বিএনপি। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা মোছা. রোখসানা আক্তার লিপি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত দিনে তাকে প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোসা. রোখসানা আক্তার লিপির আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফেরত দেওয়া হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, এখন থেকে তিনি দলীয় নীতি–আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে দল আশা করে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারকে স্বাগত জানিয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন, লিপি দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছেন। তাঁকে পুনর্বহাল করায় স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় হবে। স্থানীয় নেতারা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

 

Read more — রাজনীতি
Home