
শারীরিকভাবে অসুস্থ জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীরকে দেখতে যান বিএনপি মহাসচিব।
Read more
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময়তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

