উত্তরা প্রতিদিন
ঢাকা

৭০ বছর বয়সে হিফজ করলেন সৌদি নারী

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ণ
৭০ বছর বয়সে হিফজ করলেন সৌদি নারী

সৌদি আরবের বাহা অঞ্চলের হামদাহ আল-গামেদী ৭০ বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করে এক অনন্য নজির স্থাপন করেছেন। আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কুরআন কেন্দ্র এবং ফলাহি সংস্থা তরতীল-এর তত্ত্বাবধানে দুই দশকের ধৈর্য ও অধ্যবসায়ের পর এই সাফল্য অর্জন করেন তিনি।

সৌদি সংবাদমাধ্যম আখবার ২৪ জানায়, পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক সীমাবদ্ধতা এবং দৈনন্দিন ব্যস্ততা সত্ত্বেও দীর্ঘদিনের আগ্রহ ও অধ্যবসায়ই তাকে এই লক্ষ্য অর্জনে সক্ষম করেছে। হিফজ কেন্দ্র তার সম্মানে বিশেষ অনুষ্ঠানও আয়োজন করে।

হাফেজার শিক্ষিকা বলেন, হামদাহ আল-গামেদী সত্যিই অনুপ্রেরণার প্রতীক। নিয়মিত উপস্থিতি, অদম্য ইচ্ছাশক্তি এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি এই বয়সে আল্লাহর কিতাব হিফজ করে দেখিয়েছেন।

তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারু সহ কর্মকর্তারা তার মনোবল ও নিষ্ঠার প্রশংসা করেন। সংগঠনটির পক্ষ থেকে প্রবীণ হাফেজার সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানও আয়োজন করা হয়।

 

Read more — আন্তর্জাতিক
Home