
মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজ মাঠে শালিখা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে হাজারো হিন্দু নারী-পুরুষের উপস্থিতি জনসভাস্থলকে উৎসবমুখর করে তোলে।
সোমবার (২৪ নভেম্বর) এ জনসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস।
মাগুরা-২ আসন থেকে বিএনপি থেকে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রাথমিক মনোনয়ন পেলেও, পরিবর্তে এলাকার হিন্দু সম্প্রদায়ের বিপুল অংশ কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে এ সমাবেশ করেছে। সমাবেশে ঢোল-ডগর বাজিয়ে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ সমর্থন প্রদর্শন করেন।

