উত্তরা প্রতিদিন
ঢাকা

গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই: আমীর খসরু

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৩ নভেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ণ
গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই: আমীর খসরু

গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের সহনশীল হতে হবে। মবক্রেসি চলছে, অনেকে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। বিএনপি কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে না। এটিই বিএনপির আগামী দিনের রাজনীতি।

রবিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ড্যাব আয়োজিত বিএনপির ৩১ দফা নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বিএনপি সবার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে বলেই রাজনৈতিক সহনশীলতার চর্চা অব্যাহত রেখেছে এবং দলটি কোনোভাবেই সাংঘর্ষিক রাজনীতিকে উৎসাহিত করে না।

তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নতির জন্য রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন অপরিহার্য।

এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির ঘোষণা হোমওয়ার্ক করেই দেওয়া হয়েছে। তার ভাষায়, সবার আকাঙ্ক্ষা আকাশচুম্বী। ডে ওয়ান থেকে পারফর্ম করতে হবে। বিএনপি প্রস্তুতি নিচ্ছে। এক কোটি মানুষকে চাকরি কীভাবে দেব, হোমওয়ার্ক করেই বলেছি।

দেশের ভবিষ্যৎ নিয়ে তারেক রহমানের যে ভাবনা, তা জনগণের কাছে পৌঁছানো ও বাস্তবায়ন করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষের সঙ্গে তারেক রহমানের কাজের ধরন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। তারেক রহমান কোনোভাবেই সাংঘর্ষিক রাজনীতিতে বিশ্বাসী নন।

Read more — রাজনীতি
Home