উত্তরা প্রতিদিন
ঢাকা

ফ্যাসিস্ট ভোট নেওয়ার চেষ্টা হলে তাদের পরিণতি হবে ভয়াবহ: সাদিক কাইয়ুম

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২১ নভেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ণ
ফ্যাসিস্ট ভোট নেওয়ার চেষ্টা হলে তাদের পরিণতি হবে ভয়াবহ: সাদিক কাইয়ুম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নির্বাচনের আগেই দেশের একটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দাবি করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশুভ সংকেত। তিনি প্রশ্ন রাখেন, ছাত্রজনতা কি জুলাইয়ের গণআন্দোলনে জীবন দিয়েছে কোনো দলকে মেকানিজমের মাধ্যমে ক্ষমতায় বসাতে।

শুক্রবার বিকেলে যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত গণজমায়েতে প্রধান বক্তার বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

সাদিক কায়েম আরও বলেন, তরুণ সমাজ ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে, আর সেটির প্রমাণ ডাকসু, রাকসু ও চাকসুসহ সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে পাওয়া গেছে। তিনি দাবি করেন, আগামী জাতীয় নির্বাচনেও জনগণ ন্যায়-ইনসাফভিত্তিক রাজনীতিকেই সমর্থন দেবে।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে কেন্দ্র দখল করে কেউ যদি জোরপূর্বক ভোট নেওয়ার চেষ্টা করে, তাদের পরিণতি আরও ভয়াবহ হবে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নতুন করে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হলে তা প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলী উদ্দিন ফরিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন,যশোর -১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান,যশোর -৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের,জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান,সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম,যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আরশাদুল আলম, ঝিকরগাছা উপজেলার ছাত্রশিবিরের সভাপতি ইছা মাহামুদ, ছাত্রনেতা ইসমাইল হোসেন,ঢাকা জসিমউদদীন হলের এজিএস হিজবুল্লা,সূর্যসেন হলের ভিপি আজিজুল হক,ডাকসুর জসিমউদদীন হলের ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন প্রমুখ।

 

 

Read more — রাজনীতি
Home