
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর কাটাখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাসকাটাদিঘী এলাকায় এ গণসংযোগ কর্মসূচি হয়।
গণসংযোগে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন কাটাখালী থানা আমির অধ্যাপক মো. জালাল উদ্দিন, থানা নায়েবে আমির ডা. মকবুল আহমদ, থানা সেক্রেটারি মো. নজরুল ইসলাম, থানা রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাই, কাটাখালী পৌর আমির মো. আজিজুল আলম, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. রাসেল আলী, ওয়ার্ড সেক্রেটারি মো. সোহাগ আলীসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
গণসংযোগে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে ‘ন্যায়ের প্রতীক’ দাঁড়িপাল্লাকে জয়ী করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যাতে দেশ ও জাতির কল্যাণ সাধিত হয়।

