
রাজশাহীতে পিএইচপি কুরআনের আলো হিফযুল কুরআন প্রতিযোগিতা ও ইয়েস কার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০ জন প্রতিযোগী অংশ নেন।
আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর কাশফুল কুরআন ফাউন্ডেশন একাডেমিতে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ১০ জন শিক্ষার্থীকে ইয়েস কার্ড প্রদান করা হয়।
প্রতিযোগিতার প্রধান বিচারক ও পিএইচপি কুরআনের আলোর প্রধান বিচারক হাফেজ মাওলানা শারাফাত কারীম বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন- আবু সাদ, আবু বকর সিদ্দিক, আলি হোসেন, জুনায়েদ আহমেদ, ওয়াহিদ, সাদ বিন ইকরাম, ফাহিম মৃধা ও আবু সাঈম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্স (অর্থো-সার্জারী) ডা. এএসএম আব্দুল্লাহ। প্রধান মেহমান ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজার (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন মোহনপুরের সাঁকোয়া বাঁকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের।
পিএইচপি কুরআনের আলোর রাজশাহী জেলা সভাপতি মাওলানা জামিরুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসীরিনের যুগ্ম মহাসচিব মাওলানা রুহুল আমীন।
পিএইচপি কুরআনের আলোর রাজশাহী জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা হাসান মামুনের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের সদস্য হাফেজ মাওলানা আনিসুর রহমান।

