
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে রাজশাহী মহানগর যুবদল। বুধবার বিকেলে নগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় নগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি’র নেতৃতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি বলেন, বিএনপি জনগণের দল, আমরা সব সময় মানুষের পাশে আছি। জনগণের যে আশা, স্বাধীনভাবে ভোট দিতে পারবে- সেই আশা পূরণ করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একমাত্র বিএনপির নেতৃত্বেই জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে। ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার করবে। রাজশাহীর জনগণের সক্রিয় অংশগ্রহণে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ রকিব হোসেন পিন্টু, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সালমগীর হোসেন, বিএনপি নেতা ফিটন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, চন্দ্রিমা থানা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক হিজবুল্লাহ্, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন রনি, মহানগর কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফিরোজ, মহানগর যুবদলের সদস্য মোঃ নীরব খান তারেক, মশিউর রহমান হৃদয়, রাজপাড়া থানা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শেখ ওয়াসিম আলী, যুবদল নেতা তানভির আহম্মেদ ফিরোজ ও কামাল পারভেজ পাপ্পু।

