উত্তরা প্রতিদিন
ঢাকা

বিএনপির মনোনয়ন পেলেন ১১ চিকিৎসক

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৪ নভেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ণ
বিএনপির মনোনয়ন পেলেন ১১ চিকিৎসক

জুলাই সনদ এবং গণভোট প্রশ্নে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত তালিকা অনুযায়ী মনোনয়ন পাওয়াদের মধ্যে ১১ জন চিকিৎসক রয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

চিকিৎসকদের মধ্যে রয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য  প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন (দিনাজপুর-৬), ডা. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩), ডা. আনোয়ারুল হক (নেত্রকোনা-২), ডা. মইনুল হাসান সাদিক (গাইবান্ধা-৩), ডা. মাহাবুবুর রহমান লিটন (ময়মনসিংহ-৭), ডা. কে এম বাবর (গোপালগঞ্জ-২), ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন (ঢাকা-১৯), ডা. সাখাওয়াত  হোসেন জীবন (হবিগঞ্জ-২), ডা. খন্দকার  জিয়াউল ইসলাম (গাইবান্ধা-১), ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা (শেরপুর-১), ডা. ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪)।

Read more — নির্বাচন
Home