উত্তরা প্রতিদিন
ঢাকা

ফ্রিজের দুর্গন্ধ দূর করার উপায়

উত্তরা ডেস্ক ২ নভেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ণ
ফ্রিজের দুর্গন্ধ দূর করার উপায়

ফ্রিজ খুললেই দুর্গন্ধ এসে নাকে লাগছে। খুবই বিশ্রী একটা পরিস্থিতি, খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায়। এ ছাড়া ব্যাকটেরিয়া বা রোগজীবাণুর উপস্থিতি ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। তাই ফ্রিজ দুর্গন্ধমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া খুবই জরুরি।

ফ্রিজ খালি করে পরিষ্কার করা 

ফ্রিজের খাবারগুলো বের করে নিয়ে কিছুক্ষণ আনপ্লাগ করে রেখে দিন। এতে করে ভেতরে জমে থাকা বরফগুলো গলে যাবে। তার পর ফ্রিজের ভেতরের অনুষঙ্গ অর্থাৎ খাবার, সবজি ইত্যাদি ভরে রাখার বক্স এবং বিভিন্ন সাপোর্টিং পার্টসগুলো বের করে ডিশওয়াশিং লিকুইড দিয়ে ধুয়ে-মুছে বাতাসে রেখে দিন। ফ্রিজের ভেতরে যদি খাবারের অংশ, তেল-ঝোল পড়ে বেশি নোংরা হয়ে থাকে, তা হলে গরম পানিতে ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।

এর পর হালকা গরম পানিতে এবং অল্প বেকিং সোডা মিশিয়ে ফ্রিজের ভেতরের অংশ এবং তাকগুলো মুছে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে যেন এক্সট্রা বেকিং সোডা কোথাও লেগে না থাকে। এর পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে। সেই সঙ্গে ফ্রিজের ডিপ প্যানে জমে থাকা ডিফ্রস্ট ওয়াটার ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে।

গ্যাসকেট পরিষ্কার করা: রেফ্রিজারেটরের দরজার ভেতরে রাবারের তৈরি সিলটির নাম গ্যাসকেট, যা ভেতরে বাতাস চলাচলে বাধা দেয়। এর মধ্যে অনেক ময়লা লুকিয়ে থাকে, যা ভালো করে পরিষ্কার করে মুছে ফেলতে হবে।

পুরোনো ফিল্টার পাল্টাতে হবে: ওয়াটার ফিল্টার ফ্রিজের একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম, যা অকেজো বা মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে ভেতরে ব্যাকটেরিয়া ও অন্য রাসায়নিক বস্তু জমে, যা থেকে দুর্গন্ধ ছড়ায়। এ রকম অবস্থায় পুরোনো ফিল্টার পাল্টাতে হবে।

গন্ধশোষক ব্যবহার করা : ফ্রিজ পরিষ্কার করার পর একটা বাটিতে করে গন্ধশোষক রাখা যায়। অ্যাটিভেটেড কার্বন/ চারকোল, বেকিং সোডা, কফি গ্রাউন্ডস বা কফি পাউডার, লবণ, ভিনেগার ইত্যাদি ফ্রিজে অল্প পরিমাণ রেখে দিলে তা দুর্গন্ধ শোষণ করে নিতে পারে। বর্তমানে কিছু ক্লোরিন-ডাই-অক্সাইডভিত্তিক পণ্যও ভালো দুর্গন্ধশোষক হিসেবে কাজ করে। লেবু, কমলাজাতীয় সাইট্রাস ফলগুলোও কেটে রাখলে ফ্রিজের খারাপ গন্ধকে প্রতিস্থাপন করে।

 

Read more — লাইফস্টাইল
Home