উত্তরা প্রতিদিন
ঢাকা

তৃতীয়বারের মতো জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২ নভেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ণ
তৃতীয়বারের মতো জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

২০২৬–২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। এটি তার তৃতীয় মেয়াদ।

শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জামায়াতের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

রোববার (২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের (সদস্যদের) অংশগ্রহণে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন।

Read more — রাজনীতি
Home