
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত মোট ২৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
বেলা ১২টার দিকে তিনি বলেন, ‘অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা ভোট নিয়ে খুবই উৎসাহী ও প্রফুল্ল। ইতোমধ্যে ২৫ শতাংশ ভোট পড়েছে।’
Read more
এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। নির্বাচনে ৮৬০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি পাঁচটি পদে লড়ছেন ৫৮ জন প্রার্থী।
ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

