
রাজশাহী নগরীর থিম ওমর প্লাজার তৈরি পোশাকের প্রতিষ্ঠান কল্প বসন পার করেছে পাঁচ বছর। গতকাল সোমবার বিকালে কেক কেটে পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোঃ আবু বকর।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. একরামুল ইসলাম ও অধ্যাপক ড. শাহনাজ পারভীন এবং কল্প বসনের দুই স্বত্বাধিক-ারী ড. সুলতানা পারভীন ও শবনম রেজা উপস্থিত ছিলেন।

