উত্তরা প্রতিদিন
ঢাকা

দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে অধ্যাপক ডা. জাহাঙ্গীর

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ণ
দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে অধ্যাপক ডা. জাহাঙ্গীর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহীর সিপাইপাড়া (ঘোষপাড়া) এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গতকাল সোমবার বিকেলে গণসংযোগে এলাকাবাসীর মধ্যে উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন, এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে জনগণের কাছ থেকে চমৎকার সাড়া পাচ্ছি। অনেকেই বলছেন, আপনি না এলেও আমরা দাড়িপাল্লায় ভোট দেব—এটি আমাদের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।”

অধ্যাপক ডা. জাহাঙ্গীর আরও বলেন, “আমরা চাই নির্বাচন হোক পিআর পদ্ধতিতে, যাতে ভোট জালিয়াতির কোনো সুযোগ না থাকে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণের দোয়া ও সমর্থন পেলে আমরা ন্যায়, ইনসাফ ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারব। রাজশাহীকে একটি আধুনিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নগরীতে রূপ দিতে চাই।”

গণসংযোগে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে মতবিনিময় করেন এবং ভোটারদের কাছে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

Read more — রাজনীতি
Home