উত্তরা প্রতিদিন
ঢাকা

ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে জয়শঙ্করের বার্তা

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ৭ অক্টোবর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে জয়শঙ্করের বার্তা

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে যে কোনো চুক্তি চূড়ান্ত করতে হলে ভারতের রেড লাইনকে ওয়াশিংটনের সম্মান করতে হবে বলে মন্তব্য করেন।

হিন্দুস্তান টাইমস জানায়, রোববার নয়াদিল্লিতে কৌটিল্য ইকোনমিক ফোরামের সম্মেলনে যুক্তরাষ্ট্রের শুল্কসহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কিছু সমস্যা রয়েছে। আমরা এখনও বাণিজ্য-সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আমাদের ওপর কিছু পরিমাণে শুল্ক আরোপ করা হয়েছে, যেটিকে প্রকাশ্যে বলা হয়েছে যে অন্যায্য। রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহের জন্য দ্বিতীয় শুল্ক আরোপ করা হয়। আমি বিষয়টিকে হালকা চালে বিবেচনা করছি না। তবে আমাদের উচিত বিষয়টিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যেখানে সম্পর্কের প্রতিটি দিক নিয়ে আলোচনা করা হবে।

তাঁর মতে, বৈশ্বিক পর্যায়ে সমস্যা রয়েছে এবং কেউ তা অস্বীকার করতে পারে না। তবে এসব বিষয় নিয়ে আলোচনা ও সমাধান প্রয়োজন। ভারত সেটাই করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা এবং শুল্ক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, আমরা একটি বাস্তব বিশ্বে কাজ করি এবং এই মুহূর্তে আমরা ৫০ শতাংশ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি। তাই এই ইস্যুতে যাই ঘটুক না কেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে হবে।

এই সংলাপের প্রয়োজন এই কারণে নয় যে, যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম বাজার, বিশ্বের একটি বড় অংশ এই চুক্তিতে পৌঁছেছে। তবে চুক্তির সময় এটা বোঝা উচিত যে, নয়াদিল্লির রেড লাইনকে সম্মান করতে হবে।

ভারতের বিরুদ্ধে রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখায় ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মস্কোর তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর আরও বেশি শুল্ক আরোপের নির্দেশ দেন ট্রাম্প। এর ফলে ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বেড়ে তা ৫০ শতাংশে পৌঁছে, যা যে কোনো আমেরিকান বাণিজ্য অংশীদারের ক্ষেত্রে সর্বোচ্চ।

 

 

Read more — আন্তর্জাতিক
Home