উত্তরা প্রতিদিন
ঢাকা

দুর্গাপুরে ছয় ইউনিয়নে বিএনপির আংশিক কমিটি প্রকাশ

উত্তরা প্রতিদিন দুর্গাপুর প্রতিবেদক ৩ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ণ
দুর্গাপুরে ছয় ইউনিয়নে বিএনপির আংশিক কমিটি প্রকাশ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাত ইউনিয়নের মধ্যে ছয় ইউনিয়নে আংশিক কমিটি ঘোষণা করেছে উপজেলা বিএনপি। ঘোষিত প্রতিটি কমিটির মেয়াদ দুই বছর। তবে সাংগঠনিক জটিলতার কারণে ৬নং মাড়িয়া ইউনিয়নের কমিটি ঘোষণা হয়নি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটির কপিতে রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল এবং উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনের স্বাক্ষর রয়েছে।

সদ্য ঘোষিত কমিটিতে দেখা গেছে, ১নং নওপাড়া ইউনিয়নে সভাপতি পদে আব্দুল আলী মাষ্টার ও সাধারণ সম্পাদক পদে রহিদুল ইসলামকে মনোনীত করা হয়েছে। ওই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আবুল কালাম প্রামানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব গোলাম রাব্বানী কাজী ও সাংগঠনিক সম্পাদক পদে দেসের আলীকেও মনোনীত করা হয়েছে।

২নং কিশমত গনকৈড় ইউনিয়নে সভাপতি পদে আব্দুল আলিম সরকার ও সাধারণ সম্পাদক পদে জমির উদ্দিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি পদে প্রভাষক ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে বুলবুল খন্দকার ও সাংগঠনিক সম্পাদক পদে সেকেন্দার আলীকে মনোনীত করা হয়েছে।

৩নং পানানগর ইউনিয়নে সভাপতি পদে খন্দকার মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক পদে রকিব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি পদে কাজী ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে রহিদুল ইসলাম রিপনকে মনোনীত করা হয়েছে।

৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নে সভাপতি পদে আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব আলিফ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে শহিদুল ইসলাম লালবরকে মনোনীত করা হয়েছে।

৫নং ঝালুকা ইউনিয়নে সভাপতি পদে ইন্তাজ আলী ও সাধারণ সম্পাদক পদে জিল্লুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে বেলাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলীমুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে ইউনূস আলীকে মনোনীত করা হয়েছে।

এছাড়া, ৭নং জয়নগর ইউনিয়নে সভাপতি পদে মাহাবুর রহমান সান্টু ও সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে শামসুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহম্মেদ মাষ্টার ও সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিনকে মনোনীত করা হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন জানান, আপাতত আংশিক কমিটি দেওয়া হলেও আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি ইউনিয়নে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করা হবে।

এর আগে ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের মাধ্যমে পদপ্রার্থীরা নিজেদের নাম প্রস্তাব করেন। যাচাই-বাছাই শেষে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এদিকে, সাংগঠনিক জটিলতার কারণে ৬নং মাড়িয়া ইউনিয়নের কমিটি ঘোষণা হয়নি। তবে শিগগিরই ওই ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

Read more — রাজনীতি
Home