উত্তরা প্রতিদিন
ঢাকা

এনসিপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ইমরান ইমন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১ অক্টোবর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ণ
এনসিপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ইমরান ইমন
ইমরান ইমন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমরান ইমন। আজ বুধবার সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীসহ দেশের ১০টি বিভাগে নতুন সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রংপুরে ড. আতিক মুজাহিদ, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দিন, চট্টগ্রামে এস. এম. সুজা উদ্দীন, কুমিল্লায় আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক এবং বরিশালে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন দায়িত্ব পেয়েছেন।

এছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত সকল সম্পাদককে আগামী এক মাসের মধ্যে নিজ নিজ বিভাগের জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Read more — রাজনীতি
Home