উত্তরা প্রতিদিন
ঢাকা

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

এশিয়া কাপ ফাইনাল
উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ণ
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

১৯৮৪ সালে এশিয়া কাপ শুরু হওয়ার পর কেটে গেছে ৪১টি বছর। এই প্রথম এশিয়ার সেরা নির্ধারণের এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হলো ভারত এবং পাকিস্তান। তবুও এমন একটি সময়ে দু’দল পরস্পর মাঠে নামছে, যখন পাকিস্তানের চেয়ে স্পষ্ট এগিয়ে ভারত।

কারণ, গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দুবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। দু’বারই ভারতের কাছে স্রেফ উড়ে গেছে পাকিস্তানিরা। এ পরিস্থিতিতে আজ ফাইনালের ফল কী হবে? কে জিতবে?

তার আগে সবার চোখ টসের দিকে। এ জায়গায় জয় পেলো ভারত। দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। ব্যাট করার আমন্ত্রণ জানালেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, ফাখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

ভারতীয় একাদশ

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।

 

Read more — খেলাধুলা
Home