উত্তরা প্রতিদিন
ঢাকা

আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে : নেতানিয়াহু

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ণ
আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসরায়েলি কনস্যুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা নেতানিয়াহুকে ঘিরে সমালোচনার জবাবে কটাক্ষ করেন এবং আরবদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য রাখেন।

নেতানিয়াহু হালকা রসিকতার সুরে বলেন, ‘আমার স্ত্রীই আসলে বক্তৃতা লেখেন এবং ঠিক করেন কখন হামলা চালানো হবে।’ তিনি দাবি করেন, সারা নেতানিয়াহু ইসরায়েলের ‘পুনর্জাগরণে’ তার একজন অংশীদার।

এ সময় তিনি অভিযোগ করেন, ইহুদিরা ইতিহাসজুড়ে অপবাদ ও নির্যাতনের শিকার হলেও আজ তারা অস্ত্র হাতে প্রতিরোধ করতে সক্ষম। নেতানিয়াহু বলেন, আজ পার্থক্য হলো—আমাদের হাতে তরবারি আছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গাজায় চলমান যুদ্ধ ‘শেষের পথে’।

আরবদের উদ্দেশে তার অভিযোগ আরও তীব্র ছিল। নেতানিয়াহু দাবি করেন, আরবরাই নাকি ইসরায়েলের ভূমি আক্রমণ করে ইহুদিদের সংখ্যালঘুতে পরিণত করেছিল। তিনি বলেন, প্রথম মিথ্যা হলো—ইহুদিরা আরবদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করেছে। সত্য হলো, আরবরাই ইহুদিদের তাদের ভূমি থেকে সরিয়ে দিয়েছিল।

 

Read more — আন্তর্জাতিক
Home