উত্তরা প্রতিদিন
ঢাকা

বিএনপির ৩১ দফা দেশের উন্নয়নের জন্য একটি সুসংহত রূপরেখা : গোলাম কিবরিয়া

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ণ
বিএনপির ৩১ দফা দেশের উন্নয়নের জন্য একটি সুসংহত রূপরেখা : গোলাম কিবরিয়া

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির ৩১ দফা একটি অনন্য ও দূরদর্শী কর্মসূচি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল।

বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করার সময় তিনি এ কথা বলেন।

প্রফেসর গোলাম কিবরিয়া বলেন, বিএনপির ৩১ দফা দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি সুসংহত রূপরেখা হিসেবে বিবেচিত। রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক এই ৩১ দফা ঘোষণা করা হয়েছে।

লিফলেট বিতরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, গোবিন্দগঞ্জ উপজেলা সমবায় দলের সভাপতি আইয়ুব, গোবিন্দগঞ্জ উপজেলা সমবায় দলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ পৌর সমবায় দলের সভাপতি রেজভী পাঠান, শাখাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মন্ডল, শাখাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা জাসাসের সদস্য রাজিব সরকার, শাখাহার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর ও শাখাহার ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সানোয়ার হোসেনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরাও।

উল্লেখ্য, প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত অধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডলের ছোট ভাই।

Read more — রাজনীতি
Home