
লন্ডন শহরে মেয়র সাদিক খান ‘শরিয়াহ আইন’ জারি করতে চান বলে জাতিসংঘের অধিবেশনে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনে দেওয়া ভাষণে এ অভিযোগ তুলেন তিনি।
ট্রাম্প বলেন, লন্ডন পুরোপুরি বদলে গেছে। সেখানে একজন ভয়াবহ মেয়র আছেন। এখন তারা শরিয়া আইনে যেতে চায়, অথচ সেটা ভিন্ন দেশ।
Read more
ট্রাম্প সতর্ক করে বলেন, ইউরোপের অভিবাসন নীতি ও আত্মঘাতী পরিকল্পনা পশ্চিম ইউরোপের পতন ডেকে আনতে পারে। এভাবে চলতে পারে না।
তিনি অভিযোগ করেন, অভিবাসী মুসলিম তোমাদের দেশগুলোকে ধ্বংস করছে। ইউরোপ ভয়াবহ সংকটে আছে। এমন এক অবৈধ অভিবাসী বাহিনী দ্বারা ইউরোপ আক্রান্ত হয়েছে, যা ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। অবৈধ অভিবাসীরা ঢল নেমে আসছে ইউরোপে।

