উত্তরা প্রতিদিন
ঢাকা

বিকেলে শাহবাগে এনসিপির বিক্ষোভ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ণ
বিকেলে শাহবাগে এনসিপির বিক্ষোভ

নিউইয়র্কে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত ও তাসনিম জারাকে অশালীন ভাষায় গালাগাল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিন সকালে এক বার্তায় এই তথ্য জানিয়েছে দলটি।

এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে দলটি।

 

Read more — রাজনীতি
Home