উত্তরা প্রতিদিন
ঢাকা

ইরান কখনো মাথা নত করবে না: জাতিসংঘে পেজেশকিয়ান

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ণ
ইরান কখনো মাথা নত করবে না: জাতিসংঘে পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ক্রমবর্ধমান চাপ কিংবা হুমকি—কোনো কিছুতেই ইরান মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি এ বার্তা দেন।

পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা আরোপ, চাপ বাড়ানো কিংবা ভয় দেখিয়ে ইরানের জনগণের প্রতিরোধ দুর্বল করা সম্ভব নয়। বরং এ ধরনের পদক্ষেপ দেশটির জনগণের প্রতিরোধকে আরও শক্তিশালী করবে।

ইরানের প্রেসিডেন্ট দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা কখনো মাথা নত করব না, হাঁটু গেড়ে বসব না।’

তবে একই সঙ্গে তিনি জানান, বিরোধ মীমাংসায় সংলাপ ও আলোচনার পথ খোলা রাখতে প্রস্তুত ইরান। কিন্তু কোনো ধরনের ‘শক্তির ভাষা’ কিংবা বলপ্রয়োগের মাধ্যমে চাপ সৃষ্টি মেনে নেবে না তেহরান।

পেজেশকিয়ানের বক্তব্যে আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানে ইরানের আগ্রহের বিষয়টি যেমন উঠে এসেছে, তেমনি নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে কোনো সমাধান চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরোধিতার বিষয়টিও স্পষ্ট হয়েছে।

Read more — আন্তর্জাতিক
Home