উত্তরা প্রতিদিন
ঢাকা

ভয়ঙ্কর হয়ে ওঠার স্মিথকেও ফেরালেন শরিফুল

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২২ আগস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
ভয়ঙ্কর হয়ে ওঠার স্মিথকেও ফেরালেন শরিফুল

অস্ট্রেলিয়াকে শুরুতেই চেপে ধরেছিলেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। তবে, তাদের ফাঁস থেকে ধীরে ধীরে দলকে বের করে আনার কাজ করছিলেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে ৭৭ রানের অনবদ্য একটি জুটি গড়েন স্মিথ।

তবে, দলীয় ১১৮ রানের মাথায় স্মিথ যখন ৪২ রানে ব্যাট করছিলেন, তখন তাকে এলবিডব্লিউর শিকার করে সাজঘরে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। স্মিথের আউট হওয়ার ফলে অস্ট্রেলিয়াকে কম রানে বেধে রাখার স্বপ্ন আরও জোরালো হলো।

 

এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১। এরই মধ্যে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ৭৭ রানের। ক্যামেরন গ্রিন ব্যাট করছেন ৪২ রান নিয়ে। অ্যালেক্স ক্যারে ব্যাট করছেন ২ রানে।

শুরুতে শরিফুল ইসলাম একটা স্বপ্ন দেখিয়েছিলেন। একই ওভারে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে বোল্ড করে স্বপ্ন দেখান অস্ট্রেলিয়াকে খুব কম রানে অলআউট করে দেওয়ার। যদিও সে স্বপ্ন থেকে বাংলাদেশ দলকে সরে আসতে হচ্ছিল অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথের কারণে। তার এবং ক্যামেরন গ্রিনের ব্যাটে ভর করে লিড নেয় অস্ট্রেলিয়া।

 

এবাদত হোসেনকে বাদ দিয়ে শরিফুল ইসলামকে কেন একাদশে নেওয়া হলো, তা দারুণভাবে বুঝিয়ে দিচ্ছেন এই বাঁ-হাতি পেস বোলার। মাত্র ৬৪ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করছেন বাংলাদেশের পেসাররা।

বিশেষ করে তৃতীয় বোলার হিসেবে বোলিংয়ে এসেই নিজের প্রথম ওভারে দুই অস্ট্রেলিয়ান ব্যাটারকে বোল্ড করেছেন শরিফুল ইসলাম। ফিরিয়ে দিয়েছেন ট্রাভিস হেড এবং মার্নাস লাবুশেনকে। তার আগে ম্যাট রেনশকে আউট করেন তাসকিন আহমেদ।

ডারউইন টেস্টে জ্যাক ওয়েদারাল্ড ভালো ব্যাটিং করেননি। যে কারণে ১০ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরিয়ে আনা হয় ম্যাট রেনশকে। ম্যাকাইয়ে বাংলাদেশের ব্যাটিংকে ধুমড়ে-মুচড়ে দিয়ে ৬৪ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করেনি অস্ট্রেলিয়াও।

 

দলীয় ২২ রানের মাথায় স্বাগতিকদের প্রথম উইকেট তুলে নেন টাইগার বোলাররা। ম্যাট রেনশকেই ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারের শেষ বলে তাসকিনের বলে ব্যাটের প্রান্ত ছুঁয়ে ক্যাচ চলে যায় থার্ড স্লিপে তানজিদ তামিমের হাতে। অনায়াসেই বলটি ধরে ফেলেন তামিম। ১০ বল খেলে ব্যক্তিগত ৮ রানে আউট হয়ে যান ম্যাট রেনশ।

নিজের ওভারের দ্বিতীয় বলেই ইনসুইঙ্গার বলটি হেডের উরুর সাথে লেগে গিয়ে আঘাত করে স্ট্যাম্পে। ওভারের পঞ্চম বলে লাবুশেন বুঝতেই পারেননি বল কোনদিকে যাচ্ছে। কিন্তু পরে দেখেন স্ট্যাম্প উপড়ে গেছে। ট্রাভিস হেড ২২ রান করলেও লাবুশেন করেন মাত্র ৪ রান।

Read more — খেলাধুলা
Home