উত্তরা প্রতিদিন
ঢাকা

পশ্চিমবঙ্গে ককরোচ কর্মীর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৮

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৭ আগস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে ককরোচ কর্মীর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৮

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে যোগ দেওয়ার ‘অপরাধে’ এক মুসলিম যুবকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ। ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ইন্দাসের করিশুণ্ডা গ্রামে ঘটেছে এমন ঘটনা। এ ঘটনায় স্থানীয় বিজেপি নেতা সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে নয়াদিল্লি থেকে সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌঁছেছে পশ্চিমবঙ্গে।

করিশুণ্ডা গ্রামের পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে ১৩ আগস্ট ঘটনার সূত্রপাত হয়। সিজেপির ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির অংশ হিসেবে ওই গ্রামের যুবক শেখ আব্দুল হাফিজ নিজের পুরনো স্কুলে গিয়ে সেখানকার পরিকাঠামোর পরিস্থিতি খতিয়ে দেখছিলেন। অভিযোগ ওঠে, স্কুলের প্রধান শিক্ষক কাশীনাথ দে তাকে পরের দিন আসতে বলেন। এরপরেই স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী তাকে হুমকি দেয়।

সেই রাতেই হাফিজের বাড়িতে একদল বিজেপির লোক হামলা চালায় বলে অভিযোগ। লাঠি, রড ও শাবল দিয়ে মারধরের পাশাপাশি হাফিজের মোবাইল ফোন কেড়ে নিয়ে স্কুলের তোলা ভিডিও মুছে দেয় তারা। কোন্নাওক্রমে হাফিজ বাড়ির ভিতরে ঢুকে প্রাণে বাঁচলেও তার বাবা শেখ মহম্মদ মাফিক গুরুতর আহত হন। পুলিশের হস্তক্ষেপে তাকে প্রথমে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে ১৫ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই শনিবার রাতে মৃত্যু হয় তার।

 

মাফিকের স্ত্রী হাসিনা বেগম রবিবার দুপুরে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্রীকান্ত মাঝি, প্রশান্ত রুইদাস, রোহিত মাঝি, বাবলু মাঝি, সন্তু মাঝি, টিঙ্কু কেওড়া এবং অষ্টম মাঝিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করে। তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় জানিয়েছেন, আট জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

তবে ঘটনায় বিজেপির যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে

এদিকে, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, সিজেপির একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে গিয়ে পরিবারের পাশে দাঁড়াবে এবং আইনি পদক্ষেপের চেষ্টা করবে।

অন্যদিকে আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সফর ঘিরে তারাও হুমকি পেয়েছেন।রাঙ্কার দাবি, পশ্চিমবঙ্গে যাওয়ার আগে তাকে কয়েক জন শুভানুধ্যায়ী ফোন করে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছেন। তবে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করেও তারা পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় শেখ আব্দুল হাফিজের বাড়িতে পৌঁছান। তাদের সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ।

এছাড়া সোমবার মাফিকের বাড়িতে যান তৃণমূলের একটি প্রতিনিধি দল।চশেখ আব্দুল হাফিজের সঙ্গে ফোনে কথা বলেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

 

.উত্তরা/এএম

Read more — আন্তর্জাতিক
Home