উত্তরা প্রতিদিন
ঢাকা

হরমুজ প্রণালি খোলার শর্তে ইরান-আমেরিকা সমঝোতার পথে

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ৬ আগস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালি খোলার শর্তে ইরান-আমেরিকা সমঝোতার পথে

 

হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজের রুট নির্ধারণে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। প্রস্তাবিত এ চুক্তি কার্যকর হলে প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে। বিষয়টি একটা প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

বুধবার (৫ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, নির্দিষ্ট কিছু তৃতীয় পক্ষ হস্তক্ষেপ না করলে এ বিষয়ে যৌথ ঘোষণা দেওয়া হবে। তিনি জানান, তেহরান ও মাসকাটের মধ্যে আলোচনা পেশাদার ও ইতিবাচকভাবে এগিয়ে চলছে।

বাঘাই আরও বলেন, যদিও এটি ইরান ও ওমানের একটি দ্বিপাক্ষিক চুক্তি, তবুও এটি নিজে থেকেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচলের পূর্ণ নিশ্চয়তা দেবে না। ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র-এর অবরোধের কারণে এ জলপথের নিরাপত্তা এখনো প্রভাবিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ প্রস্তাব নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি যুক্ত

রাষ্ট্র বা ওমান। তবে আলোচনায় থাকা নৌপথের ভৌগোলিক অবস্থান নিয়ে দুই দেশ একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানি মুখপাত্র।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে তেহরান কার্যত হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ জোরদার করে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে হয়ে থাকে। ফলে সাম্প্রতিক উত্তেজনার জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং তেলের দামে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

Read more — আন্তর্জাতিক
Home