উত্তরা প্রতিদিন
ঢাকা

খালি পেটে গ্রিন টি খাওয়া কি ঠিক?

উত্তরা ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ণ
খালি পেটে গ্রিন টি খাওয়া কি ঠিক?

গ্রিন টি শরীরের জন্য কতটা উপকারী এটা কমবেশি সবারই জানা। নিয়মিত গ্রিন টি খেলে হৃদরোগের স্বাস্থ্য উন্নত হয়, রক্তচাপ কমে, কোলেস্টেরল ঠিক থাকে, স্মৃতিশক্তি উন্নত হয় এবং ডিমেনশিয়ার ঝুঁকি কম হয়।  বিশেষজ্ঞরা বলছেন, গ্রিন টি স্বাস্থ্যের জন্য উপকারী হলেও খালি পেটে খাওয়া মোটেও ঠিক নয়। এতে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। যেমন-

অ্যাসিডিটির সমস্যা : প্রতিদিন সকালে খালি পেটে গ্রিন টি পান করলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিত পারে। 

গ্যাস্ট্রাইটিস : খালি পেটে গ্রিন টি পান করলে হজমের সমস্যা এবংগ্যাস্ট্রাইটিসের ঝুঁকি বাড়তে পারে। 

অনিদ্রা : অতিরিক্ত এবং খালি পেটে নিয়মিত গ্রিন টি পানে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। 

আয়রনের ঘাটতি : গ্রিন টিতে থাকা ট্যানিন শরীরে আয়রনের শোষণ কমিয়ে দেয়। এর ফলে দুর্বলতা দেখা দিতে পারে।

কিভাবে পান করবেন?

খাবার খাওয়ার পর কিংবা সকালের নাশতার সাথে গ্রিন টি পান করতে পারেন। এতে হজম ভালো হবে। শরীরের জন্যও উপকারী হবে। 

 

 

Read more — লাইফস্টাইল
Home