উত্তরা প্রতিদিন
ঢাকা

মেজর লিগ সকারে ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৮ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ণ
মেজর লিগ সকারে  ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত

 

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার মাঠে নেমেছেন অ্যাডিডাসের তৈরি অত্যাধুনিক থ্রিডি-প্রিন্টেড বুট পায়ে দিয়ে।

প্রযুক্তির ছোঁয়ার পাশাপাশি এই বুটজোড়া অনন্য হয়ে উঠেছে এর বিশেষ ডিজাইনের কারণে। নিজের শেকড় ও পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানাতে সুলিভানের পায়ের নিখুঁত মাপে তৈরি এই কাস্টমাইজড বুটে যুক্তরাষ্ট্র ও জার্মানির পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।

সুলিভান পরিবারের সঙ্গে বাংলাদেশের এই আবেগ জড়ানো সম্পর্ক অবশ্য নতুন নয়। তাঁর দুই ভাই রোনান ও ডেক্লান সুলিভান ইতোমধ্যেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এর আগে মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে এমএলএসে অভিষেক ঘটিয়ে রেকর্ড গড়া এই বিস্ময়বালক এরই মধ্যে নজর কেড়েছেন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর। সব ঠিক থাকলে চুক্তি অনুযায়ী ১৮ বছর বয়স পূর্ণ হলেই তাঁর পরবর্তী গন্তব্য হবে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

 

উত্তরা/এএম

 

Read more — খেলাধুলা
Home