উত্তরা প্রতিদিন
ঢাকা

আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১৬ ডলারে লেনদেন হচ্ছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, মার্কিন বাহিনীর দক্ষিণ ও পশ্চিম ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা এবং এর জবাবে ইরানের বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে পাল্টা আক্রমণের পর তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

Read more — আন্তর্জাতিক
Home