উত্তরা প্রতিদিন
ঢাকা

হোয়াইট হাউজেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু বানাতে পারে ইরান: সাবেক আইআরজিসি কমান্ডার

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
হোয়াইট হাউজেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু বানাতে পারে ইরান: সাবেক আইআরজিসি কমান্ডার

 

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এক জ্যেষ্ঠ কমান্ডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক নজিরবিহীন হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের ভেতরেও লক্ষ্যবস্তু বানানোর সক্ষমতা ইরানের রয়েছে।’

আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম ইরানের সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি লক্ষ্য হয় ট্রাম্পকে হত্যা করা, তাহলে ইসলামি প্রজাতন্ত্র হোয়াইট হাউজের ভেতরেও তা সহজেই করতে পারে। যখন প্রয়োজন হবে, আমরা তা করতে সক্ষম।’

ট্রাম্পকে নিয়ে এই হুমকিমূলক মন্তব্যের পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনা নিয়েও কথা বলেন কানানি মোগাদ্দাম। তিনি বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনা কোনো শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য নয়।

তিনি বলেন, ‘আমরা শান্তির জন্য আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি না। আমরা উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি।’ তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে এই আলোচনার উদ্দেশ্য হলো ইরানের দাবিগুলোকে আরও জোরালোভাবে তুলে ধরা এবং ওয়াশিংটনের আনা অভিযোগের জবাবে তেহরানের অবস্থান স্পষ্ট করা।

ইরানে রাতভর মার্কিন হামলা, পারমাণবিক স্থাপনা টার্গেট করার ঘোষণা ট্রাম্পেরইরানে রাতভর মার্কিন হামলা, পারমাণবিক স্থাপনা টার্গেট করার ঘোষণা ট্রাম্পের

কানানি মোগাদ্দাম আরও বলেন, ‘ট্রাম্প ও তার অপরাধী সহযোগীদের সঙ্গে আমরা শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমরা শুধু আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে এবং যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, তা স্পষ্ট করতে চাই। আর প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনও আমাদের বিবেচনায় রয়েছে।’

সূত্র: মিডল ইস্ট মনিটর

Read more — আন্তর্জাতিক
Home