উত্তরা প্রতিদিন
ঢাকা

হাসিনার বিচার না হলে এনসিপি সরকার মৃত্যুদণ্ড নিশ্চিত করবে, নাসীরুদ্দীন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ণ
হাসিনার বিচার না হলে এনসিপি সরকার মৃত্যুদণ্ড নিশ্চিত করবে, নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে এনসিপির নেতৃত্বে সরকার গঠন করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। এ সময় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটানোর হুমকি দেন তিনি।

আজ রবিবার সন্ধ্যা ৬টায় নওগাঁর পোরশার সারাইগাছী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

পাটওয়ারী বললেন, ৫ আগস্টের পরে লুটপাট ও দখলবাজি করে যাদের পকেটে গরম গরম টাকা ঢুকেছে তাদের বঙ্গোপসাগরের দিকে পালাতে হবে। সেটার জন্য সবাই প্রস্তুত হোন।

খুনি হাসিনা ১ হাজার ৪০০ জন মানুষ হত্যা করে পালিয়ে গেছে। সেই বিচার এখনও নিশ্চিত হয়নি। আওয়ামী সন্ত্রাসীদের বিচারের কাঠগড়াতে দাঁড় করতেই হবে, যোগ করেন এই এনসিপি নেতা।

২০২৪ এর গণঅভ্যুস্থানের কথা স্বরণ করে পাটওয়ারী বললেন, আমরা আবু সাঈদের রক্তের বিচার করতে চাই। যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি গরম দেখাই, আপনাদের বঙ্গোপসাগরে পালাতে হবে।

 

ভারত প্রসঙ্গে তার মত, ভারতের গেরুয়া সন্ত্রাস বিজেপি, আরএসএস যে গুণ্ডা বাহিনী তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ৪৭-এ আজাদীর লড়াই করেছে, ৭১-এ যুদ্ধ করেছে, ৯০-এ করেছে, ২৪-এ করেছে; তোমাদের কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে।

 

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এসএম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ অন্যরা বক্তব্য রাখেন।

Read more — রাজনীতি
Home