উত্তরা প্রতিদিন
ঢাকা

মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ১২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ

 

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (১২ জুলাই) দেশটির আমিরে দেওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আল্লাহর বিধান ও নিয়তির প্রতি অবিচল বিশ্বাস রেখে আমিরে দেওয়ান জাতির এই বড় ক্ষতিতে শোক প্রকাশ করছে। সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।’

শেখ হামাদ ১৯৯৫ সালে তার পিতা শেখ খলিফা বিন হামাদ আল থানিকে ক্ষমতাচ্যুত করে কাতারের আমির হন। পরে ২০১৩ সালে তিনি ক্ষমতা হস্তান্তর করেন ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে।

তার শাসনামলে কাতার দ্রুত অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়। তাঁর আমলেই দেশটি বৈশ্বিক জ্বালানি বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে।

Read more — আন্তর্জাতিক
Home