
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনি তার নিহত পিতা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন।
তিনি বলেছেন, এটি শুধু তার ব্যক্তিগত নয়, পুরো ইরানি জাতির ন্যায্য দাবি এবং এ প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।
বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক লিখিত বার্তায় মোজতাবা খামেনি এই প্রতিশ্রুতি দেন। বার্তায় তিনি বলেন, “শহীদ নেতাসহ এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি। এই অপরাধের সঙ্গে জড়িত অপরাধী ও হত্যাকারীদের জবাবদিহির মুখোমুখি করা হবে।”
তিনি আরও জানান, পিতার হত্যার প্রতিশোধ নেওয়ায় কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
আয়াতুল্লাহ আলী খামেনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। মুজতাবা খামেনির এ অবস্থানের মধ্য দিয়ে তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধাপরাধের অভিযোগসহ ক্ষতিপূরণ দাবিতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

