উত্তরা প্রতিদিন
ঢাকা

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ৮ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। বুধবার লেনদেন শুরুর পর থেকেই এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

বিশ্বের প্রধান দুটি বেঞ্চমার্ক তেলের একটি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ২৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের দিন মঙ্গলবারও ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বেড়েছিল।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী জানা গেছে, হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরই তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দেয়।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হুরমুজ প্রণালী-সংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কেশম দ্বীপে ছয়টি, সিরিক শহরে সাতটি এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসেও আরও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

Read more — আন্তর্জাতিক
Home