উত্তরা প্রতিদিন
ঢাকা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ২৮ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

একপেশে দাপট দেখিয়ে শতভাগ জয়ে বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করল ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। এরপর এক গোল হজম করলেও, বদলি নামা লিওনেল মেসির রেকর্ডগড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে লিওনেল স্কালোনির দল।

রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার পর প্রায় প্রতি ম্যাচেই অনন্য নজির গড়ে চলেছেন মেসি। যেন আর্জেন্টাইন অধিনায়কের মাঠে নামা ও রেকর্ড গড়া একটি আরেকটির সঙ্গে প্রবলভাবে জড়িয়ে গেছে। আগের ম্যাচেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা দখলে নিয়েছিলেন মেসি। আজ সেই সংখ্যাকে নিয়ে গেলেন ১৯-এ। এ নিয়ে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তিতে নাম লেখালেন লিওনেল মেসি।

এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের দিনে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। এবার বিশ্বকাপে টানা সর্বোচ্চ ৭ ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়লেন এলএমটেন। এ ছাড়া চলমান বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোলও হয়ে গেল তার। গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে থাকা এই তারকা আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর  অস্ট্রিয়া ম্যাচে জোড়া গোল করেছিলেন।

ম্যাচটিতেই জর্ডানের এক গোল বাদে তারা আর লড়াই জমিয়ে তোলার মতো তেমন কিছুই করতে পারেনি। ৭৪ শতাংশ পজেশনের পাশাপাশি আর্জেন্টাইনদের ১১ শটের তিনটি লক্ষ্যে ছিল। বিপরীতে ৪ শটের স্রেফ একটি লক্ষ্যে রাখতে পারে জর্ডান। উল্টো আর্জেন্টিনার তিন গোলের সবকটিই নিজেদের বক্সের সামনে এবং গোলমুখে ফাউলের মাধ্যমে তারা সুযোগ করে দেয়।

Read more — খেলাধুলা
Home