উত্তরা প্রতিদিন
ঢাকা

যুক্তরাজ্যে ধর্ষকদের শিখ তরুণীকে ভারতে ফিরে যাওয়ার হুমকি

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ণ
যুক্তরাজ্যে ধর্ষকদের শিখ তরুণীকে ভারতে ফিরে যাওয়ার হুমকি

যুক্তরাজ্যে ২০ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণ শেষে ওই তরুণীকে তার পূর্বপুরুষের দেশ ভারতে ফিরে যাওয়ার হুমকি দিয়েছে দুই শেতাঙ্গ ধর্ষক।

যুক্তরাজ্যের ওল্ডবারি টাউনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। পুলিশ এটিকে ‘বর্ণবাদী হামলা’ হিসেবে অভিহিত করেছে। এছাড়া,পুলিশ দুই ধর্ষককে খুঁজতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে। বর্তমানে তাদের ধরতে সিসিটিভির ফুটেজ ও ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বার্মিংহামলাইভ জানায়, শেতাঙ্গ দুই ধর্ষকদের মধ্যে একজন গাঢ় রঙের শার্ট, আরেকজন ধূসর রঙের কাপড় পরে ছিল।

এদিকে, এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে ব্রিটেনের শিখ সম্প্রদায়। তারা এটিকে টার্গেটেড হামলা হিসেবে অভিহিত করেছেন।

ব্রিটিশ এমপি প্রিত কৌড় গিল এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ‘প্রকাশ্য বর্ণবাদ’ অত্যন্ত উদ্বেগজনক।

এর আগে, এক মাসেরও কম সময় আগে উলভারহ্যাম্পটনে একটি রেলস্টেশনের বাইরে তিনজন কিশোর দুই শিখ বৃদ্ধের ওপর হামলা চালায়। ওই ঘটনার রেশ না কাটতেই আবার এই ঘটনা ঘটল।

সেই ভিডিওতে দেখা যায়, কিশোরদের হামলায় আহত হয়ে ওই দুই বৃদ্ধ মাটিতে পড়ে আছেন। তখনো এক কিশোর বৃদ্ধদের বারবার লাথি মারছে।

 

 

Read more — আন্তর্জাতিক
Home