
সুনামগঞ্জের মধ্যনগরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষককেই উপস্থিত পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি কোনো শিক্ষককে পাননি।
Read more
বিদ্যালয় পরিদর্শন শেষে এমপি কামরুল বলেন, হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

