উত্তরা প্রতিদিন
ঢাকা

সীমান্তে বিএসএফের গরু ছিনতাইয়ের চেষ্টা, রুখে দিলো গ্রামবাসী

উত্তরা ডেস্ক ১২ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ণ
সীমান্তে বিএসএফের গরু ছিনতাইয়ের চেষ্টা, রুখে দিলো গ্রামবাসী

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি গরু ছিনতাইয়ের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে লাঠিসোঁটা দিয়ে রুখে দিয়েছে গ্রামবাসী।

 

মঙ্গলবার সকালে উপজেলার ধবলগুড়ী সীমান্তে ৮৭৩ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের শূন্য রেখার কাছে বাংলাদেশি কিছু গরু ঘাস খাচ্ছিল। এসময় বিএসএফ সদস্যরা গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী বাধা দেয়। এ নিয়ে বিএসএফ ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে তিস্তা (৬১ ব্যাটেলিয়ন) বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এ বিষয়ে বিজিবি (৬১ব্যাটালিয়নের) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, সীমান্তে জিরো লাইনে বাংলাদেশিদের গরু বিএসএফ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়।

Read more — সারাদেশ
Home