উত্তরা প্রতিদিন
ঢাকা

বাস ভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

উত্তরা ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ণ
বাস ভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহণ ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা ও চট্টগ্রামের অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার বাসের ক্ষেত্রেও এই বর্ধিত ভাড়া কার্যকর হবে।

মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।

মন্ত্রী আরও জানান, জ্বালানির দাম কমলে বা বাড়লে একই প্রক্রিয়ায় ভবিষ্যতেও পরিবহন ভাড়া সমন্বয় করা হবে। তবে স্থানভেদে বিদ্যমান সর্বনিম্ন ৮ টাকা ও ১০ টাকা ভাড়া বহাল থাকবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে রাজধানী ও বিভিন্ন জেলায় বাসভাড়ায় সামান্য পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জ্বালানির মূল্য সমন্বয়ের পর পরিবহন খাতে বাড়তি ব্যয় মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Read more — জাতীয়
Home